
অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা এবং সমাজে অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলা ভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) সহ-সভাপতি ও দৈনিক ভোরের সম্পাদক এস. এম রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জনমত গঠন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন