সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই

Share this news with

দীর্ঘ ২৭ বছর ধরে প্রতিদিন ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম আরজু আর নেই। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৯ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে যোগদানের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থেকে কলেজে যাতায়াত করে ক্লাস নিতেন। তাঁর বাড়ি থেকে কলেজের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার। প্রতিদিন আসা-যাওয়ায় মোট ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েও তিনি কখনো দায়িত্বে অবহেলা করেননি। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।

পারিবারিক সূত্র জানায়, হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে আত্মীয়ের বাসায় অবস্থানকালে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।

বুধবার ভোরে তাঁর মরদেহ নোয়াখালী সদর উপজেলার জেলা বোর্ড কলোনির বাসভবনে পৌঁছালে সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। একমাত্র ছেলে আবতাহি উদ্দিন লাবিব বাবার মরদেহ ঘরে রেখেই এসএসসি পরীক্ষার শেষ দিনে জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়। নোয়াখালী জিলা স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবিব বাবার মৃত্যুতে ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের অনুপ্রেরণায় পরীক্ষাকেন্দ্রে যায়। বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে চরম মানসিক কষ্ট নিয়েই সে পরীক্ষায় অংশগ্রহণ করে।

সহজ ও সাবলীল পাঠদানের জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন মফিদুল আলম আরজু। কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা জানান, কঠিন পদার্থবিজ্ঞানের বিষয়ও তিনি অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েও তাঁকে কখনো ক্লান্ত মনে হয়নি। সবসময় হাসিমুখে ক্লাস নিতেন তিনি।

মফিদুল আলম আরজুর শিক্ষাজীবনও ছিল কৃতিত্বপূর্ণ। তিনি ১৯৮৭ সালে কক্সবাজারের উখিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৩ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৯৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের ১ মার্চ তিনি চাটখিল মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, “মফিদুল আলম স্যারের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শুধু দক্ষ শিক্ষকই ছিলেন না, তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

কলেজ গভর্নিং বডি ও শিক্ষকরা যৌথ শোকবার্তায় বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় শিক্ষক। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।

বুধবার বাদ জোহর নোয়াখালী কেরামতিয়া আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা পরিষদ কলোনি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন আকস্মিক প্রস্থান এবং শোকের মাঝেও ছেলের পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা নোয়াখালীবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০