মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

Share this news with

নওগাঁ জেলার ১নং বর্ষাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একদল শিশু-কিশোরের কাছে একটি আমবাগানই যেন আজ খেলার মাঠ। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই বাগানেই প্রতিদিন ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে আসছে এলাকার ছোট-বড় সবাই। আজ যেসব শিশু খেলছে, তাদের বড় ভাই, বাবা ও চাচারাও একসময় এই একই বাগানে খেলাধুলা করেছেন। সময় পেলেই এখনও অনেকেই এখানে খেলতে আসেন।

স্থানীয়রা জানান, একসময় এলাকায় একটি খেলার মাঠ ছিল। কিন্তু বর্তমানে সেখানে কৃষি ফসলের চাষাবাদ হওয়ায় খেলাধুলার আর কোনো উন্মুক্ত স্থান অবশিষ্ট নেই। বাধ্য হয়েই শিশু-কিশোররা আমগাছে ঘেরা এই বাগানকে মাঠ হিসেবে ব্যবহার করছে।

তবে এই খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা। খেলতে গিয়ে কখনো গাছের সঙ্গে ধাক্কা লেগে কারও হাত ভেঙেছে, আবার কারও পা ভেঙেছে। অনেকেই ছোট-বড় নানা ধরনের আঘাত নিয়ে বাড়ি ফিরেছে। এসব দুর্ঘটনা দেখে অনেক পরিবারই সন্তানদের খেলতে নিষেধ করে দেয়। ফলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় অকালেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে যখন অধিকাংশ শিশু-কিশোর মোবাইল ফোন, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতে ডুবে থাকে, তখন এই এলাকার ছেলেরা এখনও মাঠের অভাবে আমবাগানেই খেলাধুলার চর্চা করে যাচ্ছে। তাদের কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখে। কিন্তু উপযুক্ত মাঠ না থাকায় সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে।

এলাকাবাসীর মতে, খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। আশ্চর্যের বিষয়, যেসব এলাকায় মাঠ রয়েছে, সেখানে অনেক সময় নিয়মিত খেলাধুলা হয় না। অথচ এই এলাকায় একটি মাঠ না থাকলেও প্রতিদিন শিশু-কিশোররা খেলতে আসে, যা তাদের খেলাধুলার প্রতি প্রবল আগ্রহেরই প্রমাণ।

এলাকাবাসীর একটাই দাবি—১নং বর্ষাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দ্রুত একটি নিরাপদ ও খেলাধুলা উপযোগী মাঠের ব্যবস্থা করা হোক। এতে শিশু-কিশোররা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে, তাদের প্রতিভা বিকশিত হবে এবং তারা সুস্থ, মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি এলাকাবাসীর বিনীত আহ্বান—বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। একটি মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি একটি প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার ভিত্তি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

১

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৩

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৪

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৬

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৭

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৮

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৯

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১১

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৪

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৫

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৭

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৮

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১৯

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

২০