মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ৩ টায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর ২ ঘণ্টার মধ্যেই তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপাও দেওয়া হয়েছে। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি গোপন রাখার জন্য স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখানো হয়।

এ ছাড়া ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে গোপনে সুবিধা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে। একপর্যায়ে পুলিশের ভাবমূর্তি রক্ষায় উর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০