তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ গ্রেপ্তার-৫

Share this news with

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শাপলাবাগ এলাকার শীর্ষ সন্তাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল এর শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে, গত ১২ই এপ্রিল রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি লুৎফর রহমানকে মারপিট করে দেশীয় অস্ত্র দ্বারা আহত করে। ঘটনার পরে সে আত্মগোপনে চলে যায়।

পরবর্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ RAB-9, RAB-10 এর সহযোগিতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা হতে ২৩শে এপ্রিল শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া রুহেল ওরফে মোস্তফা (২৬), পিতাঃ আছই মিয়া, মাতাঃ জড়িনা বেগম ওরপে সুন্দরি, সাং সোনার বাংলা রোড, এবং রুয়েলের সহযোগী ঘটনায় সরাসরি জড়িত রাশেদ মিয়া (২৬), পিতাঁ রহিম মিয়া, মাতাঃ জোসনা বেগম, সাং শাপলাবাগ, উভয় থানা: শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারসহ গ্রেপ্তার করা হয়।

আসামি রুহেল মিয়া ওরফে রুহেল ওরফে মোস্তফা  (২৬) এর বিরুদ্ধে ১০টি এবং আসামী রাশেদ মিয়া  (২৬) এর বিরুদ্ধে ৮ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত আরো ৬ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তাছাড়া অপর এক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া ১৫) হত্যার মূল আসামী আলামিন (২২) পিতাঃ আহাদ মিয়া, মাতাঃ বকুল বেগম, সাং আলিশারকুল, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী, গ্রেফতার করেন।

গত ২৭ মার্চ আলামিনের নেতৃত্বে শিশু জুনায়েদ মিয়া (১৫) কে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ জঙ্গলে লুকিয়ে রাখে। অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পর শ্রীমঙ্গল থানা পুলিশ বিভিন্ন অভিযান করে ইতিপূর্বে ০৪ জন আসামী গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ কের। আসামীরা বিজ্ঞ আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। জবান বন্দির ভিত্তিতে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী  আলামিন( ২২) কে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল হতে অভিযান করে ২৩শে এপ্রিল ভোর বেলা গ্রেপ্তার করা হয়। শিশু জুনায়েদ মিয়া হত্যা মামলা জড়িত ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১০

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১১

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১২

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৪

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৫

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৭

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৮

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৯

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

২০