সর্বশেষ
||‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে||ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১||‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী||বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত||বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান||শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ||বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার||শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী||জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?||নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
৭ অগাস্ট ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

Share this news with

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে উপস্থিত হয়ে এই লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করেন। এ সময় তাঁকে ছাত্রদলের প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিশৃঙ্খলা তৈরি করে ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে রাত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সাথে তিনি বাকবিতণ্ডায় জড়ান এবং পরিস্থিতি উত্তপ্ত করেন। এসব ঘটনায় জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

১০

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

১১

‎নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি, লাগল সহযোগীর বুকে

১২

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

১৩

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান

১৫

১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা

১৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

১৭

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

১৮

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৯

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

২০