সর্বশেষ
||১ টাকায় ঈদের বাজার||চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪||অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত||ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে||বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল||ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ||পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস, হাজারীবাগে যুবকের মৃত্যু||টেবিল ছাড়াই মিলনমেলা: মাটিতে বসে ভোজের মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্য||ঈদের পর মাদক নির্মূলে লালমনিরহাটে অভিযান চালানো হবে : মন্ত্রী আসাদুল হবিব দুলু||শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ
হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

—শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শার্শা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে উপকারভোগীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সহায়তায় ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে শরিফুজ্জামান পরাগ বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত ভোগে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই প্রকৃত মানবিকতা। তারা উল্লেখ করেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, বরং একটি নৈতিক কর্তব্য। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ঈদের সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই উৎসবের প্রকৃত সার্থকতা অর্জিত হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু, শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করে তোলে এবং সমাজে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ টাকায় ঈদের বাজার

চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪

অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত

ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস, হাজারীবাগে যুবকের মৃত্যু

টেবিল ছাড়াই মিলনমেলা: মাটিতে বসে ভোজের মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্য

ঈদের পর মাদক নির্মূলে লালমনিরহাটে অভিযান চালানো হবে : মন্ত্রী আসাদুল হবিব দুলু

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

১০

ফিলিপনগরে স্বস্তি, দীর্ঘদিনের আতঙ্ক রিন্টু আটক

১১

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অপর দুই শীর্ষ মন্ত্রীর উপর দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন

১২

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

১৩

ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ তৎপর : আইজিপি

১৪

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৫

ঈদে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরা হলো না শরিফুলের, লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত একই পরিবারের ৩

১৬

ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় এআই (AI) ব্যবহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৭

বেআইনি আটক বন্ধ সহ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

১৮

হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র শবে কদর আজ, ইসলামে এর ফজিলত ও করণীয়

১৯

মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০