ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

Share this news with

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য ঘোষিত বগুড়া মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হয়। এতে জেলা বিএনপির নেতারাও অংশগ্রহণ করেন।

এর আগে শহর বিএনপিকে মহানগর বিএনপিতে উন্নীত করে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি এবং মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির ঘোষণা দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ কমিটি প্রকাশের পর জেলা বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানানো হয়।

সদ্য ঘোষিত বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটির অন্যান্য নেতারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী।

নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১১

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১২

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১৪

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১৫

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৯

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

২০