মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Share this news with

লালমনিরহাটে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রসাধনী পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

রবিবার (২১ জুন) শহরের পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠান ‘মীম এন্টারপ্রাইজ’ ও ‘রাফি এন্টারপ্রাইজ’-এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী এবং মোঃ মামুনুর রশিদ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটি থেকে চোরাই পথে আসা আমদানিকারকের তথ্যবিহীন বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে সরকার ঘোষিত জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিমও ছিল।

অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম অভিযানস্থলেই সর্বসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান এবং আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০