সর্বশেষ
||শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি||এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ||খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার||শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু||দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি||​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস||জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার||মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড||“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু||কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

Share this news with

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জমির সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সালিশি বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জমির সীমানা ও মালিকানা নিয়ে স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ সালিশি বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

সালিশি বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষেরই জমির মালিকানাসংক্রান্ত বৈধ কাগজপত্র উপস্থাপন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

এরপর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি

​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস

জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

১০

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল ডাকাতি অপহরন সহ ১১ মামলায় গ্রেফতার

১১

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

১৩

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

১৪

বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার

১৫

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

১৬

কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

১৭

বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

১৮

ধুনটে ৮ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

১৯

হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

২০