এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

Share this news with

‎খাগড়াছড়ি জেলার রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

‎পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার ছেলের সঙ্গে প্রায় ১৬ মাস আগে ভিকটিমের বিয়ে হয়। তার স্বামী চট্টগ্রামে একটি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করেন। তাই চট্টগ্রামেই থাকেন তিনি। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার পুত্রবধূকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন এই ঘটনা প্রকাশ করেননি। সর্বশেষ গত রবিবার (২ আগস্ট) রাতে পুনরায় শ্বশুর দেলোয়ার তাকে ধর্ষণ করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। পরে সিদ্ধান্ত নিয়ে সোমবার (৩ আগস্ট) বিকালে রামগড় থানায় হাজির হয়ে শ্বশুর দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

‎অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে। জানা যায়, দেলোয়ারের দুই স্ত্রী রয়েছে। দুই সংসারে ছয়জন ছেলে-মেয়ে আছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, পুত্রবধূর অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। ভিকটিম নিজেই বাদি হয়ে এজাহার দাখিল করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০