
লক্ষীপুরের রামগঞ্জে গৃহবধূ সামিয়া আক্তার নিশু হত্যার প্রতিবাদে ঘাতক স্বামী হাফিজ মোল্লার ফাঁসির দাবিতে আজ রবিবার ২৮ জুন সকালে উপজেলার কেথুরি বাজারে এলাকাবাসী ও নিহতের স্বজনদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঘাতক হাফিজ মোল্লার ভাই আলামিন মোল্লা নিজেই ভাইয়ের ফাঁসি দাবি করেন। এছাড়া নিহতের ভাই মাহবুব সহ এলাকাবাসী তাদের বক্তব্যে ঘাতক হাফিজ মোল্লার ফাঁসি দাবি করেন।
উল্লেখ যে স্বামী হাফিজ মোল্লার নির্যাতনে আহত হয়ে শুক্রবার (২৬ জুন) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হলে লাশ রেখেই হাফিজ মোল্লা পালিয়ে যায়।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সামিয়া নির্যাতনের ব্যাপারে ২৫ জুন তার বাবা দেলোয়ার হোসেন একটি লিখিত অভিযোগ দেন। তবে এখনো হত্যা মামলা দায়ের হয়নি।।
এছাড়াও ঢাকার শেরেবাংলা নগর থানা থেকে শুক্রবার রাতে একটি চিঠি পেয়েছি, যেখানে একজন নারী বিষক্রিয়ায় মারা গেছেন মর্মে সুরতহাল ও পোস্টমর্টেম করার কথা উল্লেখ রয়েছে। আমরা শেরেবাংলা নগর থানাকে সুরতহাল রিপোর্টসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে পাঠানোর জন্য পাল্টা চিঠি পাঠিয়েছি। নথিপত্র হাতে পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন