সর্বশেষ
||বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার||গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে||নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা||মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ||নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত||রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম||প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর||৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক||জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ||কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে বিশেষ পুলিশিং ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের কাগজপত্র যাচাই, ট্রাফিক নিয়ম প্রতিপালন এবং বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে নজরদারি করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বিশেষ করে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ছাড়া চলাচল এবং অননুমোদিত যানবাহনের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, “ক্যাম্পাস প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানাই। অতীতে বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম চালু রাখা প্রয়োজন। বিশেষ করে বহিরাগত মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করলে ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং মোটরসাইকেল আরোহীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এ কারণেই আমরা সচেতনতামূলক চেকিং কার্যক্রম পরিচালনা করছি। আমরা আশা করি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মোটরসাইকেল চালানোর সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখবেন এবং অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। সচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনার হারও কমে আসবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট নেই, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট থাকলে কেউ হয়রানির শিকার হবেন না। তবে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসন ক্যাম্পাসের সকলকে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে যানবাহন পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

১০

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

১১

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

১২

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

১৩

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

১৪

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

১৫

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৬

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৭

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

১৮

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ছবিরুল ইসলাম

১৯

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

২০