এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৩১ অক্টোবর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

Share this news with

রোলার স্কেটিংয়ে আবারও সাফল্য অর্জন করেছে বগুড়ার ক্ষুদে স্কেটাররা। রাজশাহীতে অনুষ্ঠিত আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতেছে বগুড়ার প্রতিযোগীরা। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এ সাফল্য অর্জন করে তারা।

শুক্রবার রাজশাহী স্কেটিং একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের আটটি ক্যাটাগরিতে মোট ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশ নেন।

পদকজয়ী বগুড়ার স্কেটাররা হলেন—মিফরা আমিন মুনিজ (স্বর্ণ), কৃত্তিকা নভেরা নোভা (রৌপ্য), যিনাতুন্নিসা রুবায়েত হাসনা (ব্রোঞ্জ), রাকুইয়া খাতুন রুকু (স্বর্ণ), আবরার হুরাইয়া (রৌপ্য), আবরার রহমান (ব্রোঞ্জ), মাহী ইসলাম মাহী (স্বর্ণ), এস জাহান জিহা (রৌপ্য), নুসাইবা বিনতে হাসান (ব্রোঞ্জ), মুহতাদী জামান (স্বর্ণ), আহম্মেদ উজায়ের হিসাম (রৌপ্য), শাহরিয়ার কবির স্বরণ (রৌপ্য), সাবিকুন্নাহার আরিশা (স্বর্ণ), মাশিয়াত খান মাইভ (ব্রোঞ্জ) ও মুহতাসিম বিল্লাহ গালিব (ব্রোঞ্জ)।

বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও রোলার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিত এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে বগুড়ার স্কেটার নাবীয়্যূন ইসলাম পৃথিবী। ওই প্রতিযোগিতায় দুটি স্বর্ণসহ মোট চারটি পদক জিতে প্রশংসা কুড়ায় সে।

এ ছাড়া সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতায় বগুড়ার স্কেটাররা সাতটি পদক অর্জন করে। এর মধ্যে ছিল পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক। বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাব যৌথভাবে ওই প্রতিযোগিতার আয়োজন করে।

রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন এবং বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের (বিএএস) সভাপতি নওসিফ হোসেন দিপ্র।

প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া, ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁর পাশাপাশি ঢাকার গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব ও ডাইনামিক স্কেটিং ক্লাবের স্কেটাররা অংশ নেন।

প্রতিযোগিতা পরিচালনা করেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমির কোচ শাহীদুন নবী। সার্বিক সহযোগিতা করেন রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হাসান সাকিব এবং পরিচালক সাজ্জু হোসেন।

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, আন্তঃআঞ্চলিক এ আয়োজনের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে নতুন স্কেটারদের প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে পরিচিত করা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। এ ধরনের আয়োজন জাতীয় পর্যায়ে রোলার স্কেটিংয়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

২

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

৩

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৪

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

৫

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

৬

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

৭

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

৮

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

৯

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১০

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

১১

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

১২

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১৩

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

১৪

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

১৫

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১৬

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১৭

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

১৯

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

২০