সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news with

রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় রাঙ্গামাটির রিজার্ভ বাজার সংলগ্ন ‘The Royal Dine’ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় দলের আদর্শ, উদ্দেশ্য এবং জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা সদস্য সচিব মোঃ শোয়েব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহেদুল আলম শাকিল এবং যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক/সহ-সভাপতি রিন্টু দেওয়ান এবং সদস্য রয়টার চাকমা।

তৃণমূল ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু মাইনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ রাবিয়া, লংগদু উপজেলার আহবায়ক মোঃ রকিব হোসেন, বিলাইছড়ি উপজেলার সদস্য-সচিব সাব্বিত হোসেন এবং জুরাছড়ি উপজেলার সভাপতি অসীম চাকমা ও হিতো চাকমা।

সভায় সাংগঠনিক আলোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও নিজেদের কৌশলগত প্রস্তুতি নিশ্চিত করার ব্যাপারে সভায় গুরুত্বারোপ করা হয়।

​সভায় বক্তারা বলেন, সাধারণ জনগণের অধিকার আদায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

২

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৩

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৪

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৫

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৭

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৮

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৯

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১০

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০