সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনেশ্বরীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

Share this news with

ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল; সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় অহিদ ও মাসুদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দুটি পরিবারের জীবনে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কিশোর।

শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার যমুনেশ্বরী নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৪) এবং নুর ইসলামের ছেলে মাসুদ মিয়া (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে এলাকার কয়েকজন কিশোর ও যুবক দলবেঁধে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে গেলে তারা স্রোতের তোড়ে তলিয়ে যেতে শুরু করে। সাঁতার না জানার কারণে তারা আর তীরে ফিরতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোরকে ডুবে যেতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দ মুছে গিয়ে পুরো এলাকায় বিরাজ করছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। প্রিয় সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা।

স্থানীয়রা নদী বা জলাশয়ে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০