সর্বশেষ
||বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার||এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ||রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই||আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী||বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু||সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক||নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার||বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে চুরির অপবাদে বৃদ্ধকে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত।

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে সবজি চুরির অপবাদ দিয়ে এক বৃদ্ধকে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুনিল সিংহ (৬৫) সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। একপর্যায়ে রঞ্জন সিংহ পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে পুনিল সিংহকে জোরপূর্বক ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত হিসেবে রঞ্জন সিংহ ও তার স্ত্রীর নাম উঠে এসেছে। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তারা দাবি করেন, তিনি প্রায়ই অন্যের জমির ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।

এ বিষয়ে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী প্রথমে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তারা মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ বিস্তারিতভাবে প্রকাশ করেননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের বিষয়।

এদিকে গুরুতর আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন নির্মম নির্যাতনের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। ভুক্তভোগী সুস্থ হলে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১০

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

১১

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

১৩

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

১৫

২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

১৬

রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

১৭

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

১৮

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

১৯

রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু

২০