তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে অক্ষম ও মৃত্যুকালীন কর্মচারীদের সহায়তা

Share this news with

বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের সুপারিশকৃত ১০ জন আবেদনকারীগণের অনুকূলে চেক হস্তান্তর করেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে ৮ জন মৃত কর্মচারীর পরিবারের অনুকূলে ৮ লাখ টাকা হারে মোট ৬৪ লক্ষ টাকার চেক এবং ২ জন গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মচারীর অনুকূলে ৪ লাখ টাকা হারে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মহোদয় বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় অতিক্রম করে।

সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে এবং তাদের মাঝে সাহস ও প্রেরণা যোগাবে।

তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সবসময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০