
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে মানববন্ধন শেষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মিরপুর-১২ এলাকার হোটেল বাফেট লাউঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার আলম, কর্নেল (অব.) ফেরদৌস, ডিউক হুদা (মেজর বজলুল হুদার ভাই), সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. দুলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. মনজুর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আয়োজকরা জানান, মানববন্ধন শেষে অনুষ্ঠিত সেমিনারে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারটি দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলার পর জুমার নামাজের বিরতি দেওয়া হয়। এরপর অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মন্তব্য করুন