সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২০ অগাস্ট ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

Share this news with

​জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই বিজয়ে আনন্দ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (​২০ আগস্ট) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনছুর স্বাক্ষরিত এক  বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

​অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। একজন প্রাজ্ঞ শিক্ষক-রাজনীতিবিদ হিসেবে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও মেধা বাংলাদেশ পুনর্গঠনে এবং রাষ্ট্রপতি পদের মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি আশা প্রকাশ করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির দৃঢ় নেতৃত্বের কথা স্মরণ করছি। আমরা বিশ্বাস করি, বিগত সময়ে তিনি যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, সেভাবেই একজন শিক্ষক-রাজনীতিবিদ হিসেবে তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি পদের মর্যাদা পুনরুদ্ধার করে একজন সফল রাষ্ট্রপতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।”

​সংগঠনটির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বকে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ভোট প্রদান করে বিজয়ী করার জন্য জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন জাবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুবির কুকসু

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

বগুড়ার শেরপুর সরকারি কলেজে থামছে না টাকার খেলা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, শপথ কাল বঙ্গভবনে

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

১১

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াত নেতার

১২

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

১৩

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

১৪

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

১৫

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

১৬

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

১৭

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

১৮

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৯

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

২০