
রাজধানীর মিরপুর-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মিরপুর-২ এলাকার মিরপুর শপিং মলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং অন্যান্য নেতাকর্মীসহ আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।
পরে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এলাকায় অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে যান। সেখানে শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন