
গ্যাস ও বিদ্যুতের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্লবী থানা শাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটে মিরপুর-১১ এলাকায় পল্লবী থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সুহেল এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোতালেব হোসেনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে পল্লবী থানা শাখার প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন