সর্বশেষ
||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত||মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি||২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা||তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের||নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎||বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা||এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মজুরি বৃদ্ধির দাবিতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

Share this news with

মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

রোববার দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নেন। এ সময় তারা টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরির জন্য তারা ৬১ টাকা মজুরি পাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তারা মজুরি ৮১ টাকায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। তবে কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, একাধিকবার দাবি উত্থাপন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি দিয়ে সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন কয়েকজন শ্রমিক।

এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবরোধের কারণে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মজুরি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১০

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১১

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৩

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৪

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

১৬

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৭

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

১৮

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

১৯

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

২০