হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জনবহুল এলাকা জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বগ্রাসী মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে সুরক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন এই স্লোগানকে সামনে রেখে জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজ ও জয়মনিরহাট সচেতন যুব সমাজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা পেশা-শ্রেণির হাজারো তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে পুরো এলাকা মাদকমুক্ত করার জোরালো দাবি জানান অংশগ্রহণকারীরা।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক , ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব এবং বণিক সমিতির নেতা শাহজালাল প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। উঠতি বয়সী তরুণ ও যুবকদের বাঁচাতে সীমান্তবর্তী এই জনপদে মাদকের মূল উৎপাটন করা জরুরি। অবিলম্বে মাদক কারবারী ও সেবনকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সামগ্রিক এই মানববন্ধনের চমৎকার তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। মানববন্ধন শেষে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০