মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি—বি-বাড়িয়া ক্লথ স্টোরকে জরিমানা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

Share this news with

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অনিয়ম ও অবৈধ আমদানিকৃত পণ্য বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) শহরের সড়ক বাজার ও নিউ মার্কেট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাড়ি বিচিত্রা ও বি-বাড়িয়া ক্লথ স্টোর নামের দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযানে নেতৃত্ব দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা কাপড়ের দোকানে বিদেশি পণ্য বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথিপত্র যাচাই-বাছাই করেন কর্মকর্তারা। এসময় শাড়ি বিচিত্রা নামের প্রতিষ্ঠানটি বিদেশি কাপড় বিক্রির বিপরীতে ক্রয়ের বৈধ প্রমাণপত্র, আমদানির কাগজপত্র এবং যথাযথ ভ্যাট-ট্যাক্স পরিশোধের তথ্য প্রদর্শনে ব্যর্থ হয়। এই গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বি-বাড়িয়া ক্লথ স্টোর নামক অন্য একটি প্রতিষ্ঠানকে একই ধরনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সংবাদমাধ্যমকে জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এই নজরদারি অত্যন্ত জরুরি। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

২

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৩

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

৭

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৮

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৯

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৪

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১৬

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৮

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৯

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

২০