মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৮ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share this news with

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২,৫০০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৪৪) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদীন ওই গ্রামের আলী আকবরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বিছানার নিচ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানানো হয়েছে।
অভিযানে এজাহারকারী উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমানের নেতৃত্বে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ আলী অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

১০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

১১

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১২

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১৩

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১৪

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৫

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৬

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৭

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৮

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৯

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

২০