সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
১৮ মে ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

Share this news with

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আয়োজিত সাত দিনব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এ ‘শ্রেষ্ঠ ক্যাডেট’ নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন। তিনি প্রতিযোগিতামূলক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছেন।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮ টায় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান শ্রেষ্ঠ ক্যাডেটের এ পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট তানজীম জামান তাইন (এক্স) বিএন, সুন্দরবন রেজিমেন্ট এডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট মো. আল নাফিউর রহমান, ব্যাটালিয়ন কমান্ডার মো. আলমগীর হোসেন এবং ব্যাটালিয়ন এডজুটেন্ট মো. আলাউদ্দিন সহ বিএনসিসিও, পিইউওগন।

এ ছাড়া কালেক্টিভ ক্যাম্প ২০২৬ এ উপস্থিত বক্তৃতায়  ইবি নৌ প্লাটুনের ক্যাডেট শেখ ইমরান প্রথম এবং সেনা প্লাটুনের ক্যাডেট আহমদ আবদুল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেন।

আযান ও কেরাত প্রতিযোগিতায় সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. শরিফুল মজুমদার প্রথম এবং নৌ প্লাটুনের ক্যাডেট শাকিল হালদার তৃতীয় স্থান লাভ করেন।

অন্যদিকে আন্তঃশাখা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো. মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেনা শাখার ক্যাডেট হৃদয় মাহমুদ মুন্নু। রানারআপ দলে ছিলেন নৌ শাখার ক্যাডেট ল্যান্স কর্পোরাল আল গালিব ও মনসুর আহমেদ এবং ক্যাডেট মোহন রায় ও শাকিল হালদার।

সাতদিনব্যাপী এ ক্যাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশগ্রহণ করে।

ক্যাম্পে নেতৃত্ব ও শৃঙ্খলা শিক্ষার পাশাপাশি ক্যাডেটদের সঙ্গীন যুদ্ধ, হানা ও ফাঁদ, ম্যাপ রিডিং, নিজ ও শত্রুর অবস্থান নির্ণয়সহ বিভিন্ন সামরিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ক্যাডেটদের দক্ষতা যাচাইয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৫

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৬

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৭

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৮

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১০

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১১

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১২

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৩

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৪

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৬

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৮

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৯

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

২০