উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

Share this news with

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে মিজ মাম্যাচিংকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এবং ২০১৪ সালের সংশোধনী আইনের সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার পরিষদটি পুনর্গঠন করেছে।

নতুন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে মিজ মাম্যাচিংকে। সদস্য হিসেবে রয়েছেন চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মো. মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, কাউপু খিয়াং, উম্যাসিং মার্মা এবং কাজী নূরতাজ বেগম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ও এর সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে।

এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এতদ্বারা বাতিল করা হয়েছে। নতুন আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

‎নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুবির কুকসু

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

১০

বগুড়ার শেরপুর সরকারি কলেজে থামছে না টাকার খেলা

১১

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, শপথ কাল বঙ্গভবনে

১২

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

১৩

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

১৪

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াত নেতার

১৫

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

১৬

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

১৭

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

১৮

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

১৯

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

২০