মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে ঘুষ-বাণিজ্যের অভিযোগে কৃষকদের মানববন্ধন

Share this news with

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা মৌজায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ দাবির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় আড়পাঙ্গাশিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক কৃষক অংশ নেন।

আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা যায়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩৩ নম্বর তারিকাটা মৌজায় ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন ভূমি মালিকরা। তাদের দাবি, ঘুষের বিনিময়ে এক ব্যক্তির জমি অন্যের নামে রেকর্ড করা হচ্ছে এবং খতিয়ান বিভাজনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় কৃষক মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সমাজসেবক মো. সরোয়ার হোসেন হাওলাদার, মো. জাফর হোসেন বিশ্বাস, মো. কামাল মৃধা, মো. হযরত আলী ও মো. রব শরীফ।

বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। একটি খতিয়ানকে অপ্রয়োজনীয়ভাবে একাধিক খতিয়ানে বিভক্ত করা হচ্ছে এবং পরে তা সংশোধনের নামে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে।

ভুক্তভোগী কৃষক মো. জাফর বিশ্বাস বলেন, ‘আমার আটটি খতিয়ান ভেঙে ৪২০টি খতিয়ান করা হয়েছে। সংশোধনের জন্য অফিসে গেলে আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয়।’

আরেক কৃষক মো. জাকির হোসেন হাওলাদার বলেন, ‘আমার পাঁচটি দাগের জমি অন্য ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছিল। পরে অফিসের এক কর্মচারীকে ১ লাখ ৭০ হাজার টাকা দেওয়ার পর সেটি সংশোধন করা হয়।’

কৃষক মো. কামাল মৃধা অভিযোগ করে বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি প্রতিবেশী এক নারীর নামে রেকর্ড করা হয়েছিল। পরে অর্থ ব্যয় করে তা সংশোধন করতে হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে আমতলী উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘুষ, অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।’

আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০