ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

Share this news with

বগুড়ার অপহরণ মামলা, গ্রীন গার্ডেন রিসোর্টে ডাকাতির ঘটনা, মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক মামলায় ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে পাওয়া গেছে লুন্ঠিত মালামালসহ মাদকদ্রব্য ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গোয়েন্দা পুলিশের অভিযানে আটজন ও সদর থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান। এরআগে পুরান বগুড়া শেরেবাংলা নগর, শহরের শহীদ খোকন পার্ক, শাজাহানপুর, শেরপুর ও সদর থানা এলাকায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএনজি চালক রফিকুল ইসলামকে অপহরণের পর বিবস্ত্র করে মারপিট, ছিনতাই ও ট্র্যাপে ফেলে একলাখ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। ডিবি পরিচয় দেওয়া অপরাধীদের ধরতে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাতে পুরান বগুড়ার শেরেবাংলা নগর এলাকার মেহেদী হাসান শিহাবের বাসায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা- সাবগ্রাম দক্ষিণপাড়া মহল্লার সজীব আহম্মেদ (৩২), কামতারা পশ্চিমপাড়ার লজিম প্রামানিক (৪০) ও মালগ্রাম উত্তরপাড়ার সোহান শেখ (১৮)। অভিযানের সময় সুযোগ বুঝে পালিয়ে গেছে অন্তত ৬জন অপরাধী।

পৃথক অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার আইভী খাতুন নুপুর (৪০) শিববাটি মহল্লার নজমুল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানানো হয়েছে। গাবতলী থেকে গ্রেপ্তার আলমগীর হোসেন (৬০) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি গাবতলী উপজেলার সাতচুয়া রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।

মাদকবিরোধী অভিযানে ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি। শহরের শহীদ খোকন পার্ক থেকে হাতেনাতে গ্রেপ্তার হয় দুই মাদক কারবারি। তারা হলেন- ফুলবাড়ী মধ্যপাড়ার আব্দুল মমিন জয় (৩০), গাবতলী উপজেলার গরুটুপ নগর পশ্চিমপাড়ার হাবিবুর রহমান হাবু আইয়ুব (৫১)।

সম্প্রতি শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর গ্রীন গার্ডেন রিসোর্টের তালা ভেঙে গার্ড ও কর্মীদের মারপিট করে মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্রসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন। গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার সরদারপাড়ার আল আমিন (৪১), পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এলাকার তামিম হাসান হৃদয় (২৫) এবং বগুড়া সদরের পূর্ব গোদারপাড়ার বাবলু প্রামাণিক (৫০)। তাদের দেওয়া তথ্যে তল্লাশি অভিযানে তিনটি ওয়াল ফ্যানসহ ৪২ কেজি তামার তার উদ্ধার করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

বরিশালে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, সরকারের বিরুদ্ধে মুজিবুর রহমানের অভিযোগ

বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ডা. শফিকুর রহমানের

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

খুলনায় জামায়াতের যুব সম্মেলন: রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকা রাখার আহ্বান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের আলো থেকে দূরে বান্দরবানে শত শত পাহাড়ি গ্রাম

১০

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১১

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

১২

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

১৫

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

১৬

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

১৭

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৮

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

১৯

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

২০