
‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে মঞ্চ ২৪-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এবং মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
সমাবেশে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা এবং অনৈক্যের কারণে দেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি সমাবেশের অন্যতম আলোচ্য বিষয়।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন