হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

Share this news with

দেশে চলমান সার সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র ৫ মিনিট কথা বলার সুযোগ চেয়ে অভিনব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি নেতা মোখলেছুর রহমান। সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারলে মিডিয়ার স্বত্বাধিকারীদের ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোখলেছুর রহমান দাবি করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট কথা বলার সুযোগ পেলে দেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট থাকবে না।

তিনি বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘ভুয়া ও হয়রানিমূলক’ দাবি করে বলেন, তার পরিকল্পনা বাস্তবায়ন হলে আগের মতো ডিলারদের বরাদ্দ বহাল থাকবে। নতুন করে ডিলার বাড়ানো বা পরিবর্তনের প্রয়োজন হবে না। পাশাপাশি সারের মূল্য অপরিবর্তিত থাকবে এবং এ জন্য প্রশাসনিক সহায়তারও প্রয়োজন হবে না বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, তার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার তাকে ফাঁসি দিলেও কোনো আপত্তি থাকবে না।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে পোস্টটি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ট্যাগ করেছেন।

এদিকে পোস্টের মন্তব্যে ছাত্রদল নেতা রেজাউল পরিকল্পনাটি আগে স্থানীয় পর্যায়ে প্রয়োগের আহ্বান জানান। অন্যদিকে সোহেল নামের এক ফেসবুক ব্যবহারকারী বলেন, ভালো কোনো পরামর্শ থাকলে তা সরকারকে দেওয়া যেতে পারে; তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ফেসবুকে পোস্ট ও পুরস্কার ঘোষণা করাকে তিনি যুক্তিযুক্ত মনে করেননি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১০

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

১১

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১২

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১৪

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৫

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৬

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৭

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৮

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৯

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

২০