সর্বশেষ
||আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ||বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার||বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ||কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা||বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা||আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর||পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ||৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার||বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ||‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার, বাংলাদেশ সীমান্তে হুড়োহুড়ি: শুভেন্দুর কড়া বার্তা— জলদি ভাগো

Share this news with

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সেখানের অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির ঘোষণা দিয়েছে। এরপরেই বাংলাদেশ ও ভারত সীমান্তের চেকপোস্টে শত শত ‘নথিহীন বাংলাদেশি’ জড়ো হয়েছেন। তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক-উদ্বেগ। তারা সীমান্ত পার হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন।

আজ বুধবার (২৭ মে) অনলাইন টেলিগ্রাফের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হাকিমপুর চেকপোস্টের কাছে শত শত ‘নথিহীন বাংলাদেশি’ জড়ো হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত সোমবার গভীর রাত থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যাগ, কম্বল ও ট্রলি নিয়ে হাকিমপুর সীমান্ত চৌকিতে আসতে শুরু করে। তাদের আশা, গ্রেপ্তার হওয়ার আগেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্তের ওপারে ফেরত পাঠিয়ে দেবে।

প্রায় পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়াই পরিবার নিয়ে রাজ্যটির দুর্গানগরে বসবাস করছিলেন রবি সর্দার। তিনি বলেন, বাংলায় সরকার বদলে গেছে। হয়রানি বা আটক হওয়ার আগেই আমরা বাংলাদেশে ফিরে অস্তিত্ব রক্ষার জন্য নতুন করে সংগ্রাম শুরুর সিদ্ধান্ত নিয়েছি।

টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে যে রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন ঘটেছে, হাকিমপুরের দৃশ্য তারই অন্যতম স্পষ্ট নিদর্শন।

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারকালের পুরো সময়জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন।

মঙ্গলবারও এক প্রশাসনিক বৈঠকের পর বক্তব্য রাখার সময় শুভেন্দু কূটনৈতিক ভাষা ব্যবহারের কোনো চেষ্টা করেননি। তিনি সরাসরি বলেছেন, জলদি জলদি ভাগো, অন্যথায় সরকার যা প্রয়োজন তা করবে।

তিনি প্রশ্ন রাখেন, কেন আমরা আমাদের খাবার, বাড়ি এবং সম্পদ বিদেশিদের সঙ্গে সাথে ভাগ করব?

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএসএফ কর্মকর্তারা হাকিমপুরে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে বিস্তারিত তথ্য নথিভুক্ত করতে এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করতে রাজ্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

সূত্রের বরাতে বলা হয়েছে, রাজ্য সরকার বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সরাসরি পুশব্যাক ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে। টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে মালদা, লালগোলাসহ মুর্শিদাবাদের কিছু অংশে হোল্ডিং সেন্টার চালু হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ

৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন

১০

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১১

‎দোয়ারাবাজারে অর্ধকোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

১২

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

১৩

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

১৪

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

১৫

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১৬

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

১৮

দিরাইয়ের রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

১৯

বানের পানিতে ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন, পথে বসার শঙ্কা

২০