সর্বশেষ
||প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল||বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি||বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা||জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ||বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই||বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন||কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক||কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১||কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি||কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পতেঙ্গায় কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেফতার ৩, মালামাল ও গাড়ি উদ্ধার

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানা পুলিশের চৌকস অভিযানে প্লাস্টিক দানা আত্মসাতকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা, যার আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ টাকা। এছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও (ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২) জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ মে থেকে ১৩ মে পর্যন্ত নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৪২ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য ‘মোকাম লিমিটেড’ নামক ট্রান্সপোর্টের মাধ্যমে একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। চট্টগ্রাম নামীয় ট্রান্সপোর্টের ম্যানেজার মোঃ ওবাইদুল হক খসরু (৩৩) মালামালের চালান কপি গাড়ির চালক মোঃ রাশেদের কাছে বুঝিয়ে দেন।

গত ৪ মে রাত ৮টা থেকে ৮ মে দুপুর ২ টার মধ্যবর্তী সময়ে, চালক রাশেদ পতেঙ্গা থানাধীন এসএপিএল ডিপো থেকে প্লাস্টিক দানাগুলো লোড করে নির্ধারিত ফ্যাক্টরিতে না নিয়ে, তার অন্য সহযোগীদের সহায়তায় পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে চম্পট দেয়। এই ঘটনায় ওবাইদুল হক খসরু বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৭, ধারা-৪০৭/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলা রুজুর পর পরই পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোস্তফা আহম্মেদ-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম এবং এসআই সজীব কুমার আচার্য্যসহ পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন প্রান্তে অভিযানে নামে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. ইমাম আলী ওরফে ইমন (২১): চট্টগ্রাম হালিশহর এলাকার বাসিন্দা। গত ১১/০৫/২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে তাকে প্রথম গ্রেফতার করা হয়।
২. মোঃ রাশেদ (২৯) [কাভার্ডভ্যান চালক]: লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা (বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন)। ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩/০৫/২০২৬ তারিখে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৩. মোঃ আশরাফ আলী সিকদার (৫০) [মূলহোতা]: পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বাসিন্দা (বর্তমানে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বসবাসরত)। চালক রাশেদকে জিজ্ঞাসাবাদের পর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মূলহোতা আশরাফ আলী সিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোডস্থ ‘মেসার্স সবুজ এন্টারপ্রাইজ’-এর একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা (যার মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা) এবং চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং বাকি ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধারের জন্য পুলিশের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক

কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

১০

কুমিল্লার গুনবতিতে স্ত্রী-সন্তান হত্যাকারী সেই সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে রামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক—ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও

১৩

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ, স্বস্তিতে পথচারীরা

১৪

রোহিঙ্গাদের ভোটার করতে সহায়তার অভিযোগে আলীকদম ইউপি চেয়ারম্যানসহ ৪ জন বরখাস্ত

১৫

বন্যা পরিস্থিতির উন্নতি: ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটন চালুর পরিকল্পনা

১৬

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিলেন রাকসু জিএস

১৭

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোরিকশা ছিনতাই: পুলিশের অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৮

ছয় দিন পর কেরানীহাট সড়কে যান চলাচল স্বাভাবিক, রাঙামাটি সড়কে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১৯

সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড

২০