নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

Share this news with

ঢাকা থেকে চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে জোটের নেতারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, জনগণের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। একই সঙ্গে মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার বিষয়টিও তিনি তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করছে না। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করায় জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের পাশে রয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাবেন। তিনি আরও বলেন, বর্তমান লংমার্চকে কোনো সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি তাদের কর্মসূচির সূচনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যস্থল থেকে লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের পথে যাত্রা শুরু করে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পথে কয়েকটি স্থানে পথসভা ও সমাবেশ করার কথা রয়েছে।

লংমার্চের পরবর্তী কর্মসূচির মধ্যে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও মীরসরাইয়ে পথসভা রয়েছে। এরপর চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

আয়োজক নেতাদের ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৫

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৬

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৭

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৮

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১০

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১১

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১২

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৩

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৪

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৬

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৮

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৯

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

২০