
বগুড়া জেলা পরিষদের অর্থায়নে নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে ব্যয় হচ্ছে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি ও জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। উপজেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি বাড়াতে দিকনির্দেশনা দেওয়া হয়। বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিতর্ক এড়িয়ে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল সংগঠক আব্দুর রউফ রুবেল উপস্থিত ছিলেন।
এর আগে, পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
মন্তব্য করুন