আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

Share this news with

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই”—প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে ধুনট উপজেলায় র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, ধুনটের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাশয় রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে। পরে সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার (ওসি) তদন্ত শুকুর আলী, উপজেলা মৎস্য অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য উৎপাদনে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১০

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১১

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১২

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৩

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৪

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৫

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৭

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

১৮

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০