আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) উপজেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে অতিবৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, বিচ্ছিন্ন কয়েক গ্রামের যোগাযোগ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিমগাছী-হেউটনগর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ একটি কালভার্ট অতিবৃষ্টির কারণে ধসে পড়েছে। এতে ওই এলাকার কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালভার্টের মাঝামাঝি অংশ হঠাৎ ধসে পড়ে। এরপর থেকে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অতিরিক্ত পানির প্রবাহে কালভার্টের নিচের মাটি সরে গিয়ে ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে কালভার্টের মাঝের অংশ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিমগাছী ও হেউটনগর এলাকার মানুষের জন্য এই কালভার্টটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিয়ে প্রতিদিন কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করতেন। কালভার্ট ভেঙে যাওয়ায় স্থানীয়দের কৃষিপণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি সেবা গ্রহণে ভোগান্তি বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. কাওসার আহমেদ বলেন, “কালভার্টটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকবার সংস্কারের কথা জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ভেঙে যাওয়ায় কয়েক গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন।”

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন মিয়া বলেন, “কালভার্টটির নির্মাণকাজ চলমান ছিল। কাজের কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০