তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৭ মে ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে চাল বিতরণে পুরোনো লেবেল, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে বিতরণ করা সরকারি চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও স্লোগান দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি খাদ্য গুদাম কর্তৃপক্ষের অসাবধানতার কারণে ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল ও মে মাসে উপজেলা খাদ্য গুদাম থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির জন্য চাল সরবরাহ করা হয়। ওই চালের কিছু বস্তায় “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা স্লোগান রয়ে যায়, যা রাজনৈতিক পটপরিবর্তনের পরও দৃশ্যমান থাকায় প্রশ্ন তোলে স্থানীয়দের মধ্যে।

গত মঙ্গলবার (৫ মে) দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদে দুস্থ নারীদের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি সামনে আসে। বস্তার গায়ে পুরোনো স্লোগান থাকায় সুবিধাভোগী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একই সঙ্গে বিতরণ কার্যক্রমে যুক্ত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রত হন।

স্থানীয়দের অভিযোগ, খাদ্য গুদাম থেকে চাল সরবরাহের আগে বস্তার গায়ে থাকা পুরোনো স্লোগান যথাযথভাবে অপসারণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি প্রশাসনিক তদারকির দুর্বলতা বলেও মনে করছেন অনেকে।

খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, “এই কর্মসূচির আওতায় ১০১ জন নিবন্ধিত নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। আমরা উপজেলা খাদ্য গুদাম থেকে যে বস্তা পেয়েছি, সেগুলোই বিতরণ করা হয়েছে।”

দৌলতপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পুরনো স্লোগান বা লেবেল মুছে দেওয়ার কথা থাকলেও কিছু বস্তায় তা থেকে যেতে পারে। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা ও তদারকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০