মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
১১ মে ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

Share this news with

খেলাধূলাকে পেশা হিসেবে নিতে তরুণদের জন্য দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রত্যেকটা উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানালেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ সোমবার (১১ মে) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট পৌরসভায় আধুনিক সড়ক বাতির উদ্ভোধনে গিয়ে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী এইসব কথা বলেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লালমনিরহাট শহর একসময় রেলকে ঘিরে গড়ে উঠেছিল। উজ্জ্বল আলোকিত শহর ছিল। যখন আশেপাশে কোন জেলায় বিদ্যুৎ ছিল না তখনও রেলের পাওয়ার স্টেশন ছিল। আসাম ও বেঙ্গল ডুয়ার্স পর্যন্ত রেল চলত। তখন শহরে সাহেবরা থাকতেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল এই শহর। ধীরে ধীরে অযত্নে অবহেলায় সেই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি চেষ্টা করব আমার মনের মাধুরী দিয়ে অন্য যেকোনো জেলা শহরের চেয়ে আধুনিক সুন্দর করে এই শহরকে গড়ে তুলতে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধূলাকে গুরুত্ব দিয়েছেন। খেলাকে যেন পেশা হিসেব তুরুনরা নিতে পারে। সেজন্য প্রত্যেকটি ইউনিয়নে ৮ একর জমিতে খেলার মাঠ নির্মাণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে, ওনারা জায়গা বাছাই করলে সেখানে আমরা কার্যক্রম শুরু করব। এছাড়া প্রত্যেকটা উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে।

এর আগে সকালে প্রাণ আরএফএল কর্তৃক চাকুরী মেলার উদ্ভোধনী অুনষ্ঠানে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতিহারে বলা হয়েছিল ব্যাপকভাবে বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের সৃষ্টি করা।

তিনি আরও বলেন, বাংলাদেশে তথ্য বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারক রহমান অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, ধীরে ধীরে আগামী পাঁচ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। হতদরিদ্রদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক দেয়া হয়েছে এবং কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

তিস্তা মহা পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন আমরা করেছি। রংপুরের দুই কোটি মানুষ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে। সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। তিস্তা মহাপরিকল্পনায় চীন অংশগ্রহণ করবে এবং কারিগরি সহায়তা প্রদান করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরি চীন সফর করবেন, তার এই সফরে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি গুরুত্ব পাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

২

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

৩

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

৪

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

৫

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

৬

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

৭

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৮

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

৯

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১০

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১১

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

১২

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

১৩

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

১৪

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

১৫

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

১৬

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১৭

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১৮

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২০