উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

Share this news with

বান্দরবানে থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের দায়িত্বে থাকা বাজারের এক চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, “২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান পুড়ে যায়। চলতি বছরও ১৩টি দোকান পুড়ে ছাই হলো। ঘুরে দাঁড়ানোর আগেই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলীপাড়ার ব্যবসায়ীরা।”

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, “১৩টি দোকানের কোনো ব্যবসায়ীই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে বৈদ্যুতিক ত্রুটি বা ফ্রিজের কোনো সমস্যার মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, “অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১০

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১১

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১২

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৩

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৪

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৫

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৬

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

১৮

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

২০