
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জহির উদ্দীন স্বপন এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
বরিশাল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোসহ পারস্পরিক পরিচয় ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে টিএসসি অডিটোরিয়াম এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মন্তব্য করুন