
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা জানিয়েছেন আয়োজকেরা।
মিছিলে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ফাহিম আহমদ চৌধুরী এবং বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমু।
আয়োজকদের পক্ষ থেকে মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন