মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

Share this news with

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামের নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার মদনচক গ্রামের মোনায়েমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে বদলগাছি থানাধীন পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। আহত ওই নারীর নাম তাহমিনা ওরফে রেবা, তিনি ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। প্রথমে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় বদলগাছি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার বদলগাছি থানাকে দ্রুত মামলা রুজু করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত, আসামি শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এরপর জেলা ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামি সৌখিনকে শনাক্ত করে।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১১ জুলাই ২০২৬ বিকেলে ঢাকা মেট্রোপলিটনের শাহ আলী থানা এলাকার মিরপুর থেকে সৌখিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সৌখিন তাহমিনা ওরফে রেবাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১০

নিখোঁজ নয়, ঋণের চাপে পরিবারসহ আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

১১

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

১২

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

১৩

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

১৪

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

১৫

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

১৬

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

১৭

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

১৮

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

১৯

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

২০