ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Share this news with

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান এর ৫৪তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ এবং সান্তাহার পৌর ছাত্রদলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই নয়, মানবজীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশবান্ধব ও সচেতন সমাজ গঠনে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, ডা. জোবাইদা রহমান মানবসেবা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ ও পরিবেশের জন্য কল্যাণকর বার্তা ছড়িয়ে দিতেই এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সবশেষে তারা ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০