
“আদিবাসী ধাত্রীদের সম্মান-জীবন ও সুস্বাস্থ্য রক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ইএসডিও’র থ্রাইড প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন এবং নিজেদের অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আদিবাসী নেতারা।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জাতীয় আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ অনেকে।
মন্তব্য করুন