সর্বশেষ
||জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ||ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন||খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু||‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ||চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী||ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল||ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল||সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার||শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২৬ জুলাই ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Share this news with

ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি ঠেংগামেলি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকার সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় নিজ গ্রামের মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়।

পরে সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মজনু বিশ্বাস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী।

পরিবারের সদস্যরা জানান, মরহুমের পৈত্রিক বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর ঠাকুরগাঁওয়ের লাউথুতি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং প্রায় ১৫ বছর ধরে সেখানেই বসবাস করছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ

চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১০

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?

১২

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা

১৩

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

১৪

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

১৫

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

১৬

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

১৭

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

১৮

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

১৯

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

২০