সর্বশেষ
||জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী||দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত||নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী||নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি||কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল||যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!||ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২||ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন||নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার||নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”
নিজস্ব সংবাদদাতা
১০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি নিয়ে সচিবালয়ে গেল “লং মার্চ টু জুলাই সনদ” এর প্রতিনিধি দল

ছবি—জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবিতে সচিবালয়ে গেল “লং মার্চ টু জুলাই সনদ” এর প্রতিনিধি দল।

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজ বেলা ১টা ৫৫ মিনিটের দিকে গণঅভ্যুত্থানের বিপ্লবী জনতার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবিতে সচিবালয় অভিমুখী “লং মার্চ টু জুলাই সনদ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে চার সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করতে সচিবালয়ে প্রবেশ করেন।

প্রায় ঘণ্টাখানেক চলা সমাবেশে উপস্থিত জনতা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। জনতার মধ্যে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন এবং তারা সচিবালয় পর্যন্ত “লং মার্চ” করেন। সমাবেশে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ এবং তমিল থেকে শুরু করে সকল অংশগ্রহণকারীরা সরকারের প্রতি জনমতের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে সরকারকে স্মারক লিপির মাধ্যমে জানানো হয় চারটি গুরুত্বপূর্ণ দাবি:

১. জুলাই জাতীয় সনদ-২০২৫ কার্যকর করা: নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

২. সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন: গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারগুলো অবিলম্বে কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ এবং ক্ষেত্রমতো জাতীয় সংসদে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা।

৩. জুলাই শহিদ ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিতকরণ:

ক। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের যথাযথ মর্যাদা প্রদান।

খ। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহ প্রতিশ্রুত আর্থিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা।

গ। জুলাই যোদ্ধা ও পরিবারের আইনি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

৪. প্রগতি প্রতিবেদন প্রকাশ: জুলাই জাতীয় সনদ ২০২৫ এবং জুলাই যোদ্ধা ও পরিবার সম্পর্কিত পদক্ষেপের বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত জাতির সামনে প্রকাশ করা হোক।

উক্ত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রদান করতে সচিবালয়ে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা তমিম খান, সাগর উদ্দিন, ফাহিম, জুলাই শহীদ নাফিজের বাবা ও কবির হোসেন।

সচিবালয়ে স্মারক লিপি গ্রহণ না হওয়ায় প্রতিনিধি দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁওয়ে জমা দিতে অনুরোধ জানানো হয়। প্রতিনিধি দল দুপুর ২টা ২০ মিনিটে সচিবালয় এলাকা ত্যাগ করে।

বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি জনমতের জোরালো প্রকাশ ও সরকারের প্রতি নাগরিকদের দাবির গুরুত্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষরকে আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!

ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার

নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”

১০

নাটক ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

১২

কুষ্টিয়া-১: এমপি বাচ্চু মোল্লার ব্যক্তিগত সহকারী হলেন যুবদল নেতা মাহবুবুর রহমান

১৩

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকে গাঁজা পরিবহনে আটক ২

১৪

জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি নিয়ে সচিবালয়ে গেল “লং মার্চ টু জুলাই সনদ” এর প্রতিনিধি দল

১৫

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

১৬

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

১৭

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

১৮

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

১৯

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

২০