জাবি প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

ছবি—জাবিসাসের সভাপতি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান।

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান (নয়াদিগন্ত)।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী  ও পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০