
নোয়াখালীর বেগমগঞ্জে জুতার সোলের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। বেগমগঞ্জ চৌরাস্তা থেকে কুমিল্লাগামী মহাসড়কের পাশে উপকূল বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইমান হোছন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
পরে তার পরিহিত জুতা তল্লাশি করে সোলের ভেতরে বিশেষ কৌশলে ফিটিং করে রাখা ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিবির সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন